1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অ্যালোপিশিয়া: উইল স্মিথের স্ত্রীর কী এই রোগ?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: সোমবার হলিউডের এই জমকালো আসরে উইল স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক, যা সহ্য হয়নি উইল স্মিথের। তাই তিনি চড় কষেছিলেন, পরে অবশ্য দুঃখও প্রকাশ করেন।

পিনকেট স্মিথ নিজেও একজন অভিনেত্রী, এখন তাকে চুলছাড়া দেখা গেলেও আগে তেমন ছিলেন না। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর তার চুল ঝরে যায়।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বলছে, অ্যালোপিশিয়া অরিয়াটা রোগটি তখন হয়, যখন কোনো ব্যক্তির দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা চুলের ফলিকলকে আক্রমণ করে। আর এর ফল হিসেবে চুল ঝরে পড়ে।

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে এই আক্রমণ করে থাকে। কিন্তু কেন এই ভুল হয়, সেটার নিশ্চিত কারণ এখনও বের করা যায়নি। জেনেটিক কারণে কেউ যেমন এই রোগে আক্রান্ত হতে পারেন, আবার তার বাইরে পরিবেশগত কারণেও আক্রান্ত হতে পারেন।

মূলত রোগীর চুল ও মুখমণ্ডলেই এই রোগের প্রভাব পড়ে। সাধারণত মাথার কোনো একটি অংশ থেকে চুল ঝরে পড়ে, অনেকটা দ্বীপের মতো গোলাকৃতি অংশ চুলশূন্য হয়ে পড়ে। আবার অনেকের ক্ষেত্রে বড় অংশজুড়েও এমনটা দেখা যায়।

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস জানিয়েছে, অ্যালোপিশিয়ায় আক্রান্তদের আর কোনো লক্ষণ থাকে না। অন্য সব ক্ষেত্রে সুস্থই থাকেন আক্রান্ত ব্যক্তি।

পিনকেট স্মিথ ২০১৮ সালে নিজের এই রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে বলেছিলেন, প্রথমে তিনি ভয় পেয়েছিলেন যখন গোসল করতে গিয়ে দেখেন তার চুল গোছা ধরে গোড়া থেকে ঝরে পড়ছে।

এরপর পুরো মাথার চুল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন পিনকেট। আর এই অবস্থায় ২০২১ সালে প্রথম অভিনয় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys