মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

অস্ট্রেলিয়ায় কেক খাওয়ার প্রতিযোগিতায় নারীর মৃত্যু!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আয়োজিত হয়েছিল কেক খাওয়ার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাতেই নাম লেখান ৬০ বছর বয়সী এক নারী। তারপর প্রতিযোগিতা চলাকালীন কেক খেতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রবিবার এই ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার একটি ঐতিহ্যবাহী ডেসার্টের (মিষ্টি জাতীয় খাবার) নাম ল্যামিংটনস। সাধারণত স্পঞ্জ জাতীয় হয় কেক। কেক বেকিংয়ের ভাষায় যাকে বলে ‘ফ্লাফি’। স্পঞ্জ জাতীয় এই কেকের ওপরে থাকে নারকেলের গুঁড়োর কোটিং। চকোলেট সসে ডুবিয়ে খেতে হয় এ বিশেষ ধরনের কেক। রবিবার কুইন্সল্যান্ডের কেক খাওয়ার প্রতিযোগিতায় এই ল্যামিংটনস খেতে গিয়েই মৃত্যু হয়েছ ওই নারীর।

প্রতি বছরই অস্ট্রেলিয়ায় পালিত হয় এই কেক খাওয়ার দিবস। এবছরের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল কুইন্সল্যান্ডের বিচ হাউস রেস্তোরাঁয়। প্রতিযোগিতা চলাকালীনই এমন বিপত্তি ঘটায় হকচকিয়ে যান উদ্যোক্তারাও। প্রাথমিকভাবে প্যারামেডিক্যাল সাপোর্টও দেওয়া হয় ওই নারীকে। তারপর নিয়ে যাওয়া হয় হার্ভে বে-র একটি হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই মারা যান ওই নারী।

এদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান অস্বাভাবিক কোনো কারণে মৃত্যু হয়নি ওই নারীর। সম্ভবত গলায় কেক আটকে দমবন্ধ হয়েই মারা গেছেন তিনি। তবে ওই কেকের মধ্যে কিছু মেশানো ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন মর্মান্তিক ঘটনায় হতবাক তারাও। কিভাবে এমন অঘটন ঘটল তার কোনো কিছু জানে না হোটেল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys