বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

অমিত শাহ’র ক্যানসার হয়েছে!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২০

নিউজ ডেস্ক: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদির ডান হাত হিসাবে পরিচিত অমিত শাহ বোন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি টুইটারে ছড়িয়ে পড়া একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়। ওই পোস্টে কঠিন ক্যানসারে আক্রান্ত অমিতের সুস্থতার জন্য মুসলিম ধর্মবলম্বীদের প্রার্থনা করারও অনুরোধ জানানো হয়।

সম্প্রতি এই টুইট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। ওই টুইট পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবিও ছিল।

পরে জানা যায়, ওই টুইট এবং সেখানে প্রকাশিত তথ্য দুটোই মিথ্যা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ক্যানসারে আক্রান্ত হননি। তিনি দিব্যি সুস্থ রয়েছেন এবং তিনি এই ধরনের কোনও টুইট করেননি।

এ নিয়ে পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। সেখানে নিজের সুস্থ থাকার খবর জানিয়েছেন স্বয়ং শাহ অমিত। সেখানে তিনি তার ‘মৃত্যু কামনাকারী ব্যক্তিদের’ কটাক্ষ করতে ভোলেননি।

সূত্র: এই সময়

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys