1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অভিনেত্রী উর্মিলা সিসিইউতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: বুকে ব্যথা নিয়ে ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিনেত্রীকে ভর্তি করা হয়।

হাসপাতালের মিডিয়া কো-অর্ডিনেটর মো. সাহেদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন।’

ডা. খন্দকার কামরুল ইসলাম বলেন, ‘উর্মিলার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। বর্তমানে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ মুহূর্তে বেশি কথা বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরের অবস্থা বলা যাবে। তবে ভয়ের কিছু নেই।’

এর আগে মঙ্গলবার রাত থেকে অসুস্থতা বোধ করছিলেন এ অভিনেত্রী। বুধবার সকালে বেশি অসুস্থ পড়েন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।

উল্লেখ্য, ঊর্মিলা শোবিজে পা রাখেন ২০০৯ সালে। সে বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর থেকেই শুরু করেন অভিনয়। সৌন্দর্য ও অভিনয় প্রতিভার জোরে অল্প সময়েই অর্জন করেন জনপ্রিয়তা। ব্যস্ত হয়ে পড়েন নাটকের কাজে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys