বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

অভিনেতা আব্দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘বাবার ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসব।’

তিনি বলেন, ‘আমার শ্বশুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাংসদ)। তিনিও বলেছেন চেন্নাইয়ে না থেকে দেশে ফিরতে। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থাও তিনি করাবেন। ঢাকায় এলে আমার শ্বশুর আবার সুস্থ হবেন বলেও আশাবাদী তিনি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys