সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

অবশেষে ঘিওরের মাদক সম্রাজ্ঞী কারাগারে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: মানিকগঞ্জ ঘিওরে মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত সেলিনা (৩৫) কে ও তার সহযোগী মোঃ দুলু মিয়া (৬৫) কে আটকের পর তিনমাস কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব।

এলাকাবাসী জানান, সেলিনা উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তরা এলাকার মোঃ মিলনের স্ত্রী। সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি এবং সেবন করতেন। তার সহযোগী দুলু মিয়া তরা এলাকার মৃত কাঙ্গালি মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুকৌশলে উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এলাকার যুব সমাজ মাদকের ছোয়ায় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই এলাকাবাসী জোট বেধে মাদক বিক্রির সময় মাদকসহ তাদেরকে ধরে ফেলে। পরে থানায় ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাবকে খবর দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৬/১ ধারা অনুযায়ী সেলিনা (৩৫) কে এক বছর কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড ও সহযোগী দুলু মিয়াকে তিনমাস কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলে এবং অপরাধীদের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে মাদক ব্যবসায়ীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys