1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অধিনায়ক হলেন তামিম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর দুই দিনের ব্যবধানে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বাংলাদেশের ওয়ানডের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।

সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তামিম। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব ফেরার আগ পর্যন্ত জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভূমিকা পালল করবেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন মুমিনুল। তার অধীনেই আগামী মাসে ফের পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচের আগে পাকিস্তান সফরে তামিম ইকবালের নেতৃত্বে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys