বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

অগ্নিদগ্ধ হয়ে যুগান্তরের সাংবাদিক নান্নুর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০

নিউজ ডেস্ক: দৈনিক যুগান্তরের চিফ ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অগ্নিদগ্ধ মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সিনিয়র এই সাংবাদিকের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়লে গুরুতর দগ্ধ হন নান্নু। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর আগে জানুয়ারি মাসে একই বাসায় অগ্নিকাণ্ডে নান্নুর একমাত্র ছেলে পিয়াসের (২৪) মৃত্যু হয়।

নান্নুর স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, বাসায় গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে তার ধারণা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys