1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অক্টোবরে রেমিট্যান্স কমেছে ২১ শতাংশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বা ৪৫৫ মিলিয়ন ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কম এসেছে ৪ শতাংশ। সেপ্টেম্বর রেমিটেন্স এসেছিল ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গেল অর্থবছরে প্রথম চার মাসে দেশে এসেছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
২০২০ সালের মার্চে মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর বৈধপথে রেমিটেন্স বাড়তে শুরু করেছিল। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ার পাশাপাশি মানুষের বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে রেমিটেন্স। ফলে সরকারের ২ শতাংশ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংকের বাড়তি ১ শতাংশ প্রণোদনা দিয়েও বৈধপথে রেমিটেন্সের প্রবৃদ্ধির ধারা ব্যাহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys