1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

৮২ হাজার শ্রমিক নেবে ইতালি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: ইতালিতে বহুল প্রতীক্ষিত সিজনাল ও নন-সিজনাল ভিসায় ৮২ হাজার সাতশ পাঁচজন শ্রমিক নিতে গেজেট প্রকাশ হয়েছে। ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এবার মৌসুমি ভিসায় ৪৪ হাজার শ্রমিক ইতালিতে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশসহ ৩৩ দেশের নাগরিকরা মৌসুমি ভিসায় আবেদন করতে পারবেন।

অন্যদিকে অ-মৌসুমি ভিসায় অর্থাৎ অন্যান্য ক্যাটাগরিতে আরও ৩৮ হাজার সাতশ পাঁচজন শ্রমিক ইতালিতে আসতে পারবে। এর মধ্যে অ-মৌসুমি ভিসার বাইরে কনস্ট্রাকশন, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, মেকানিকস, টেলিযোগাযোগসহ এসব সেক্টরে ৩০ হাজারের বেশি কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

এদিকে ইতালি সরকার গত প্রায় আট বছর বাংলাদেশকে ব্লাক লিস্টে রাখার পর গত দুই বছর ধরে আবার বাংলাদেশি শ্রমিক আসার সুযোগ পেয়েছে ইতালিতে। মূলত কৃষিকাজের ভিসার মেয়াদ থাকে ৯ মাস। নিয়মানুযায়ী ৯ মাস কাজ করে নিজ নিজ দেশে ফেরত যাবে প্রতিটি শ্রমিক। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা এ নিয়ম মানে না।

জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা ইতালিতে কৃষিকাজের ভিসায় এসে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে ইতালতি থেকে যায়। আইন অনুসারে যে কোনো শ্রমিক ৯ মাসের বেশি ইতালিতে অবস্থান করলে সে অবৈধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা ৯ মাসের ভিসায় এসে দেশে ফেরত না যাওয়ায় আইন অমান্যসহ বিভিন্ন কারণে ইতালি সরকার বাংলাদেশের কোটা বাতিল করে রেখেছিল গত কয়েক বছর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys