বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

২১ দিন বন্ধ থাকার পর পদ্মায় ফেরি চলাচল শুরু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ২১ দিন বন্ধ থাকার পর পদ্মার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। পাঁচটি ফেরি দিয়ে রোববার সকাল থেকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম।

মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ঠেকাতে এখন পর্যন্ত পরস্পর থেকে দূরত্ব বজায় রাখাই সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এ কারণে সরকার গত ২৫ মার্চ প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলে।

তবে সে সময় ফেরি চালু ছিল। সমালোচনার মুখে ‌৫ এপ্রিল জরুরি সেবার গাড়ি পারাপার করার জন্য একটি ফেরি রেখে আর সব বন্ধ করে দেওয়া হয়। রোববার সরকারি-বেসরকারি কিছু কারখানা চালুর সঙ্গে পাঁচটি ফেরিও চালু করা হল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys