1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

১৩ দেশে আয়কর দিতে হয় না

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বের ১৩ দেশের নাগরিকদের কোনো আয়কর দিতে হয় না। যুক্তরাষ্ট্র, চীন, ইংল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড বলে আখ্যায়িত করা হলেও এসব দেশের নাগরিকদের আয়কর না দিলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়।

যদিও আইন ফাঁকি দিয়ে আয়কর না দেয়ার তালিকা একেবারে কম ছোট না। কিন্তু ১৫০ দেশে কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ১৩ দেশে আয়কর দিতে হয় না।-খবর জি নিউজের

দেশগুলো হলো– অ্যাঙ্গুইলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, বাহরাইন, বারমুডা, ব্রুনাই দারুসসালাম, কেম্যান দ্বীপপুঞ্জ, কুয়েত, ওমান, কাতার, সেন্ট কিটস ও নেভিস, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত।

এসব দেশে আয়কর দিতে না হলেও বিশ্বে এমন কিছু দেশ আছে, যেখানে আয়কর খুবই বেশি। কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, উচ্চ হারের আয়কর দেয়ার ক্ষেত্রে সবার প্রথমে আছে সুইডেন।

দেশটিতে প্রায় ৫৭.২ শতাংশ আয়কর দিতে হয়। এর পর ডেনমার্কে ৫৫.৯ শতাংশ আয়কর দিতে হচ্ছে। অস্ট্রিয়ায় ৫৫ শতাংশ, ফিনল্যান্ডে ৫৩.৬০ শতাংশ, আরুবায় ৫২ শতাংশ, নেদারল্যান্ডসে ৫১.৬০ শতাংশ আয়কর দিতে হচ্ছে নাগরিকদের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys