মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২০

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ শনিবার দুপুরে তিনি হাসপাতাল ছাড়েন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী হাসপাতাল থেকে দুপুরের দিকে বাসায় ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শমতো তিনি আরও কিছুদিন বিশ্রামে থাকবেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন।

বাণিজ্যমন্ত্রী গত ১৭ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এত দিন তিনি হাসপাতালেই ছিলেন। উল্লেখ্য, লক্ষণ থাকায় ঈদের আগে একবার বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন ফলাফল নেগেটিভ এসেছিল। পরে আবার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তখন ফলাফল পজিটিভ আসে। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys