সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। সোমবার সন্ধ্যায় পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে।

ইনজামামের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই ইনজামাম বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। এ কয়েকদিন তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys