শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হাসপাতালে ভর্তি প্রিসিলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। এক সময় অভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন। ব্রডওয়ে শোতে পারফর্মের জন্যও নির্বাচিত হয়েছিলেন।

তবে সব ছাপিয়ে প্রিসিলা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত পেয়েছেন মানবিক কন্যা হিসেবে। বিভিন্ন সময় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই শীতের মধ্যেও বাংলাদেশের পাঁচ শতাধিক মানুষকে জ্যাকেট ও গরম কাপড় দিয়েছেন। গত কয়েক মাসে দেশের নিম্নআয়ের মানুষদের স্থাপন করে দিয়েছেন ৩০টির বেশি নলকূপ।

সবার প্রিয় প্রিসিলা করোনায় আক্রান্ত হয়ে গত তিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। প্রিসিলা নিজেই আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণী।

দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত সব অনুষ্ঠানও আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসিলা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys