সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

হারিকেন স্যালি, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ৫ লাখ মানুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: গ্রীষ্মমণ্ডলীয় ঝড় স্যালির কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বুধবার হারিকেন ভূমিতে ক্যাটাগরি টু হিসেবে আঘাত হানার পর বাতাস কমে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যানসাকোলা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির গিনি ক্রানোর নামের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে চার মাসের বৃষ্টি চার ঘণ্টায় হয়েছে।
আলাবামা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার ৪টা ৪৫ মিনিটে স্যালি আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। বর্তমানে বাতাসে গতি অর্ধেকে কমে এসেছে। তবে ক্রমাগত বৃষ্টি ও প্রবল ঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys