1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হাজার হাজার মার্কিনীর মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী: নোয়াম চমস্কি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছেন, মহামারী করোনাভাইরাসের কারণে আমেরিকায় হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান শক্তিশালী করতে এবং বড় বড় ব্যবসার সুযোগ হাতিয়ে নিতে ট্রাম্প করোনাভাইরাস ইস্যুকে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন চমস্কি।

ব্রিটিশ দৈনিক দি গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে চমস্কি বলেন, আমেরিকায় করোনাভাইরাসের সংকটের সময় ট্রাম্প নিজেকে মার্কিন জনগণের ত্রাণকর্তা হিসেবে জাহির করার ভান করছেন। অন্যদিকে একই সময়ে তিনি অনেক মার্কিন নাগরিকের পিঠে ছুরি মারছেন।

চমস্কি বলেন, সম্পদশালী কোম্পানীগুলো যাতে সুবিধা পায় সেজন্যে ট্রাম্প ক্ষমতায় এসে জটিল রোগের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং গবেষণার জন্য বিশেষ আর্থিক বরাদ্দ কমিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, “ট্রাম্প তার শাসনামলে প্রতি বছরই স্বাস্থ্য ও চিকিৎসা খাতে আর্থিক অনুদান কমাচ্ছেন। তার পরিকল্পনা হচ্ছে এ কাজ অব্যাহত রাখা যাতে দেশের জনগোষ্ঠী আরো দুর্বল হয়ে পড়ে এবং আরো বেশি ভোগান্তির মধ্যে পড়ে।”

শুরুতেই করোনাভাইরাসকে গুরুত্ব না দেয়ায় আমেরিকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প
প্র্রত্যেক অঙ্গরাজ্যের গভর্নরের কাঁধে দায়িত্ব চাপিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্প নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন প্রখ্যাত এ মার্কিন দার্শনিক। বহু মানুষকে হত্যা করে এভাবে নিজের নির্বাচনী রাজনীতির ভিত্তি শক্ত করার এ নীতি ট্রাম্পের একটি বড় ধরনের কৌশল।মার্কিনীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দোষারোপ করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে চমস্কি বলেন, হ্যাঁ এটা তার চেয়েও খারাপ পরিস্থিতি। কারণ আন্তর্জাতিকভাবেও এটা সত্য। মার্কিন জনগণের বিরুদ্ধে অপরাধমূলক হামলার দায় ট্রাম্প প্রতিনিয়ত এড়ানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন চমস্কি।

খবর: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys