রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

হাইতির এতিমখানায় অগ্নিকাণ্ড: ১৫ শিশুর মৃত্যু, দগ্ধ ৬০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ‘হাইতি চিলড্রেন হোম’ নামে আমেরিকানদের একটি ধর্মীয় অলাভজনক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ শিশু মারা গেছে। শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে হাইতি পুলিশ। খবর সিএনএন।

ইউনিসেফের শিশু নিরাপত্তা বিভাগের প্রধান জেনিফার মেল্টন বলেছেন, এতিমখানাটিতে বাইবেল অধ্যয়নের একটি গির্জা আছে। সেখানেই মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস এ নিয়ে টুইটারে একটি বার্তা দিয়ে বলেছেন, এমন হতাহতে আঁতকে উঠেছেন এবং দ্রুত আগুনের লাগার কারণ ও মৃতের সংখ্যা নির্ণয় করে তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে মেল্টন আরও বলেছেন, অগ্নিকাণ্ডে ৬০ জন শিশু দগ্ধ হয়েছে। এই এতিমখানার সুযোগ সুবিধাগুলো তুলে ধরে তিনি বলেছেন এটিই হাইতির শিশু কেন্দ্র হিসেবেই পরিচিত। এ ধরণের এতিমখানাগুলোতে যে সকল শিশু থাকেন তাদের মধ্যে অন্তত ৮০ শতাংশের পিতামাতা আছে।
তবে তারা তাদের বাচ্চাদের লালন করতে না পারায় এখানে রেখে যায় বলেও জানিয়েছেন মেল্টন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys