শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

হংকংয়ের নাগরিক অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে পারবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: হংকংয়ের নাগরিকদের জন্য বড় সুযোগ আনতে চলেছে অস্ট্রেলিয়ার সরকার। হংকংয়ের প্রায় ১০ হাজার নাগরিক যারা অস্ট্রেলিয়ায় বাস করছেন তাদের পারমানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই জানিয়ে দিয়েছে স্কট মরিসন সরকার।

অস্ট্রেলিয়ার সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বিশ্বাস করে যে চীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি নতুন কঠোর জাতীয় সুরক্ষা আইন কার্যকর করার ফলে সেখানে গণতন্ত্রপন্থী সমর্থকরা রাজনৈতিক নির্যাতনের মুখোমুখি হতে পারে।

রবিবার একটি টেলিভিশন চ্যানেলকে অস্ট্রেলিয়ার অ্যাকশন ইমিগ্রেশন মিনিস্টার অ্যালান টুগড়ে বলেন, ‘চীনের ওই নীতির ফলে অনেক পাসপোর্ট আছে এমন নাগরিকরা চাইছেন অন্য কোথাও চলে যেতে। আমরা এগিয়ে এসে অতিরিক্ত ভিসার কিছু ব্যবস্থা করে দিচ্ছি।’

তবে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ক্যারেক্টার টেস্ট, ন্যাশনাল সিকিউরিটি টেস্টের মতো বেশ কিছু পরীক্ষা দিয়ে পাস করতে হবে আবেদনকারীদের।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys