1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

স্বর্ণের দাম আরও বাড়ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ছে। ২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস সূত্র জানায়, রোববার থেকে নতুন দাম কার্যকর হতে পারে। প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭৫ টাকা বাড়ানো হচ্ছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান যুগান্তরকে বলেন, রোববার স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ গত ১০ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে দাম বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৭০ হাজার ৩৩৪ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫১ হাজার ৬৩ টাকা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys