শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

স্কুলেই যৌনশিক্ষা জরুরি: রাকুল প্রীত সিং

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রাকুল প্রীত সিং। বিভিন্ন সময় সামাজিক বিষয় নিয়ে সরব হয়েছেন রাকুল প্রীত। এবার স্কুলে স্কুলে যৌনশিক্ষা নিয়ে সরব হলেন তিনি। তার মতে যৌন শিক্ষা নিয়ে কখনই তেমন একটা কিছু শোনা যায়না, তবে এবার লুকিয়ে নয়, খোলামেলা ভাবে আলোচনা করার সময় এসেছে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, সেক্স নিয়ে রাখঢাক নয় বরং প্রয়োজন খোলামেলা আলোচনার। বিশেষ করে স্কুল গুলিতে এই বিষয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। এই সময় কী করা উচিত কোনটা করা উচিত নয়, কিন্তু এইচআইভি, এইডসের বাইরে যৌনসঙ্গম নিয়ে শিক্ষা দেওয়া হয় না। রাকুলের কথায়, এটা খুবই স্বাভাবিক বিষয়ে তারপরও এই বিষয়ে কথা বলতে কেন এত কুন্ঠা!

শেষবার রাকুলকে দেখা গিয়েছিল অজয় দেবগনের সঙ্গে ‘রানওয়ে’ ছবিতে। খুব শীঘ্রই রকুলকে দেখা যাবে অর্জু কপুরের সঙ্গে জুটি বাঁধতে। রাজপুতের অকাল মৃত্যুর পরই রাকুল প্রীতেরও নাম জড়িয়ে যায় মাদক মামলায়।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys