1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

সোমবারের মধ্যে কাজে ফিরবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কবে নাগাদ কাজে ফিরতে পারবেন তিনি এ নিয়ে চলছে সংশয়। তবে এবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে আগামী সোমবারের মধ্যেই কাজে ফিরতে পারেন তিনি।

কোভিড-১৯ রোগে আক্রন্ত চিকিৎসাধীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আর টেলিগ্রাফ জানায়, আগামী সপ্তাহে সময়সূচি ঠিক করতে উপদেষ্টাদের বলেছেন জনসন।

মার্চের শেষদিকে ৫৫ বছর বয়সী জনসনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ১০ দিন পরও কাশি ও জ্বরের মতো উপসর্গগুলো থেকে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি হন তিনি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিন রাত কাটানোর পর অনেকটা সুস্থ হয়ে উঠেন তিনি। পরে ওই অবস্থায় হাসপাতাল থেকে ফিরে বিশ্রামেই ছিলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব এতদিন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার ডেপুটি হিসেবে জরুরি কাজগুলো চালিয়ে নিচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys