বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

সেনেগালের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নিউজ ডেস্ক: সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইট বার্তায় একথা জানান।

বৃহস্পতিবার (২৬ মে) সংবাদ মাধ্যম জানায়, সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ৭৫ মাইল পূর্বে টিভাউয়ান শহরের আঞ্চলিক হাসপাতালে আগুন লাগে। তবে এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফায়ার সার্ভিস।

টিভাউয়ান শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, ‘আগুন থেকে তিনটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।’

দেশটির একজন রাজনীতিবিদ ডিওপ সি জানান, ‌শর্ট সার্কিটের কারণে এই হাসপাতালটিতে আগুন ধরে। মুহূর্তে তা পুরো হাসপাতালে ছড়ি পরে। ফলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

প্রেসিডেন্ট মেকি সেলি বলেন, ‌আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃতু্্যর খবর আমি জানতে পেরেছি। এ ঘটনায় মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারের সদস্যদের আমি সহানুভূতি জানাচ্ছি। সূত্র: মেইল অনলাইন

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys