1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সিলেটে উন্নয়ন কাজ উদ্বোধন করলেন দুই মন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: সিলেট নগরে রাস্তা সম্প্রসারণ, রোড ডিভাইডারে সড়ক বাতি, সৌন্দর্য বর্ধনসহ উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই মন্ত্রী।

উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণি বিতানের উদ্বোধন করেন তারা।

সিলেটে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় দুই মন্ত্রীকে নগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরিয়ে দেখান। সিলেটের উন্নয়ন দেখে মুগ্ধ হন দু্ই মন্ত্রী।

নগরের উপশহর হলদি ছড়ার ড্রেন, রিটেইনিং ওয়াল, ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন ছাড়াও মানিকপীর কবস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তারা।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, ৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নগরে ৮৬০ মিটার রাস্তার উন্নয়ন, ১ হাজার ৬৮০ মিটার রাস্তার উভয় পাশে ফুটপাতসহ ড্রেন নির্মাণ, সৌন্দর্যবর্ধন কাঠামোসহ রোড ডিভাইডার নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys