1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: নিজের খামারবাড়িতেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সালমান খান। বলিপাড়ায় ভাইজানখ্যাত এ অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পানভেলের খামারবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা।

রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সালমান খানের হাতে সাপ কামড় দেয়। হাসপাতালে তাকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেওয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

ভাইজানের জন্মদিনের একদিন আগে এ দুর্ঘটনা ঘটে। পানভেল ফার্মহাউসে জমকালো জন্মদিন উদযাপন করা এই বলি তারকার এক ধরনের ঐতিহ্য। আর এ জন্যই বোন অর্পিতা খান শর্মার নামে রাখা পানভেল ফার্মহাউসে অবস্থান করেছিলেন তিনি।

সোমবার সালমানের ৫৬তম জন্মদিন। এর আগের জন্মদিনেও এখানে আয়োজন করেছিলেন তিনি। আর প্রথম লকডাউনের সময় নিজের নিরাপদ স্থান হিসেবে এ জায়গাটিকেই বেছে নিয়েছিলেন সালমান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys