বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শ্বাসরোধের পর টুকরো টুকরো করা হয়: পশ্চিমবঙ্গ সিআইডি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

নিউজ ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ কেটে টুকরো টুকরো করা হয় বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সম্ভবত আনারের মরদেহের টুকরোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যে, মরদেহের কিছু অংশ ফ্রিজে রাখা হয়েছিল এবং আমরা সেসব নমুনা সংগ্রহ করেছি।’

কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়, সেই ফ্ল্যাটের ভেতর থেকে রক্তের আলামত এবং বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে সিআইডি।

 

ওই সিআইডি কর্মকর্তার মতে, আনারের মরদেহের টুকরোগুলো ফেলে দেওয়ার জন্য প্লাস্টিকের এসব ব্যাগ ব্যবহার করা হয়।

 

তিনি বলেন, ‘এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আনারকে হত্যার জন্য তার এক বন্ধু পাঁচ কোটি টাকা দিয়েছিলেন। যে ক্যাবে করে আনার ওই ফ্ল্যাটে গিয়েছিলেন সেটি গত ৩০ এপ্রিল ভাড়া করা হয়েছিল। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে, গত ১২ মে আনার কলকাতায় পৌঁছানোর আগেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়।’

 

সেই ক্যাবটিকে জব্দ করেছে সিআইডি। ক্যাবের চালক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছেন বলেও জানান এই সিআইডি কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys