বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শৈত্যপ্রবাহ কেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: শৈত্যপ্রবাহ কেটে যেতেই ব্যারোমিটারের পারদ তরতর করে ওপরের দিকে ওঠছে। সেই সঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা।

আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশার প্রকোপ আপাতত কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।

এদিকে মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আবারও কমার আভাস রয়েছে। তবে বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys