1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

শেখ কামাল ক্রীড়া পল্লীর ভিত্তিপ্রস্তর স্থাপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: কুমিল্লা স্পোর্টস একাডেমি ও শেখ কামাল ক্রীড়া পল্লীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর-শুভপুর এলাকায় গোমতী নদীর তীরে ১০ একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে এ বিশাল খেলার মাঠ ও একাডেমি।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলুন উড়িয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

এসময় এমপি বাহার বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি। মাদকমুক্ত যুব সমাজ গড়তে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা নগরীত স্টেডিয়াম ছাড়া আর কোন খেলার মাঠ নেই। ছেলে মেয়েরা অনুশীলন ও খেলাধুলার সুযোগ পায় না। নিয়মিত অনুশীলন করা ও প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় তৈরি করতে এই শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys