রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শুধু পাপিয়া নয় তার গডমাদারকেও ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুব মহিলালীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না।

তিনি বলেন, শুধু পাপিয়া নয় তাদের সব গডফাদার-গডমাদারকেও আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই এ সব কর্মকাণ্ড করতে দেয়া যাবেনা।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর-রুনী হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদঘাটন করা হবে।

মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী ও আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিষ্কার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys