1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি হয়নি : শিক্ষামন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আজ রবিবার গুলিস্থানে মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্থানীয় পর্যায়ে এটি ছড়িয়ে গেলে প্রয়োজন বোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব।

করোনাভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সবার কাছে বিনীত অনুরোধ জানাব আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আসুন আমরা সবাই ব্যক্তিগত পর্যায় থেকে সতর্ক হই যেন এই করোনা ভাইরাস এখানে না আসে এবং কোনোভাবে ছড়িয়ে না পড়ে। যেন না আসে না ছড়ায়। আমরা যদি সর্তকতা অবলম্বন করি তাহলে পুরোটা ঠেকাতে পারব। এ ব্যাপারে আমাদের সবার সচেষ্ট হতে হবে। অর্থাৎ, আতঙ্ক নয় সতর্ক হোন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys