রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শহীদ মিনারে ৫ সেক্টরের নিরাপত্তা দেবে র‍্যাব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দীয় শহীদ মিনার এলাকায় পাচ সেক্টরের নিরাপত্তা দিবে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

এসময় তিনি বলেন, ‘আমরা পুরো শহীদ মিনার এলাকা পাঁচটি সেক্টরে ভাগ করেছি। এই সেক্টরগুলোতে আমরা তিন ধাপে নিরাপত্তা দিবো। তিনটি ধাপের প্রথমটি হচ্ছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্ববর্তী সময়। অর্থাৎ এটি এখন চলছে। দ্বিতীয় ধাপ শুরু হবে সন্ধ্যা থেকে যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপরেও তৃতীয় ধাপে আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে। এছাড়াও সাদা পোষাকে র‌্যাব, মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কয়াড, বোম ডিস্পোজাল টিম এমনকি হেলিকপ্টারও স্ট্যান্ডভাই থাকবে। যাতে করে আমরা যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে পারি। এছাড়া, আজিমপুর কবরস্থানে অনেকেই যান শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে, সেখানেও র‌্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

ঢাকার বাহিরে সব বিভাগীয় শহরেও শহীদ মিনারগুলোতে নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান র‌্যাব প্রধান।

নিরাপত্তার কোন হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সমস্ত গোয়েন্দা সংস্থার সাথে সমন্নয় করে কাজ করছি। আমাদের নিজস্ব গোয়েন্দারাও স্যোশাল মিডিয়াসহ অন্যান্য বিষয়গুলোতে নজর রাখছে। এখন পর্যন্ত নিরাপত্তার কোন হুমকি নেই।’

বর্তমান সময়ে নিরাপত্তা হচ্ছে অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি নিরাপত্তা ছাড়াও মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না। নিরাপত্তাকে অতিরিক্ত বিষয় হিসেবে না দেখে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে দেখার আহ্বান জানান বেনজির আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys