1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

শঙ্খ ঘোষের ৮ দিন পর স্ত্রীরও মারা গেলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: ঠিক আট দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। এবার ভাইরাসটির কারণে জীবনাবসান হলো তার স্ত্রী প্রতিমা ঘোষের। তিনি গত কিছুদিন হোম আইসোলেশনে ছিলেন।

বাংলা কবিতার প্রবাদ পুরুষ হিসেবে পরিচিত কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল মারা যান। তিনিও মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবির প্রয়াণের ঠিক আট দিন পর কবির স্ত্রী প্রতিমা ঘোষের জীবনাবসান হলো।

জানা যায়, শঙ্খ ঘোষ যখন করোনায় আক্রান্ত হন, তখনই তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়ে প্রতিমা ঘোষ হোম আইসোলেশনেই ছিলেন। কবির স্ত্রীরও বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খ ঘোষও ৮৯ বছরেই প্রয়াত হন। কবি শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী একসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

উত্তর বঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা ঘোষের জন্ম। শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী একসঙ্গে পড়তেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখানেই তাদের পরিচয় হয়। তারপর থেকে এতটা সময় তাদের একসঙ্গে চলা। সেই চলা কবি শেষ করেছেন আট দিন আগে। এবার চলার পথে ছেদ টানলেন কবিপত্নী প্রতিমাদেবী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys