রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে। এর মধ্যে আজ বিএনপি রাজধানীতে সরকার পতনে এক দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণায় সমাবেশ ডেকেছে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। দুই দলের কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) ২৩ শর্তে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১২ জুলাই) বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। সমাবেশস্থল ছাড়াও অলিগলিতে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যাও বাড়তে থাকে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, সমাবেশকে ঘিরে পুলিশের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে মোতায়েন রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মতিঝিল বিভাগ ছাড়াও অন্য বিভাগের পুলিশও সমাবেশকে কেন্দ্র করে আনা হয়েছে। সমাবেশের নামে কেউ নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys