শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

রমজান উপলক্ষে কাতারে ৯০০ পণ্যের ছাড়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে দেশটির নাগরিক ও প্রবাসীদের সুবিধার্থে ৯০০টির বেশি নিত্যপ্রয়োজনী পণ্যের দাম কামানোর সিদ্ধান্ত নিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয় দেশটির খুচরা সংস্থাগুলোর সঙ্গে নিত্যপণ্যের দামের সমন্বয় করে এই সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস উপলক্ষে দেশটিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নতুন তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় ৯০০টির বেশি পণ্যদ্রব্যের দাম কমানো হয়েছে। আজ থেকে নতুন তালিকা কার্যকর করা হয়েছে। পুরো রমজান মাস এই তালিকায় পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করা হবে। নতুন এই দামে খুব সহজেই নাগরিক ও প্রবাসীরা রমজান মাসে তাদের পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হবে।

দাম কমানো প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে- ময়দা এবং সংশ্লিষ্ট পণ্য, শস্য, ভুট্টা, দুগ্ধজাত পণ্য, দুধের গুঁড়া, মাখন, পনির, জুস, ঘি, লবণ, রান্নার তেল, পাস্তা, চাল, বাদাম, মাংস এবং পোল্ট্রি আইটেম, সাবান, টিস্যু, অ্যালুমিনিয়াম ফয়েল, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ আরও অনেক পণ্য।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys