1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে ফেডারেল বেঞ্চে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ অর্থাৎ সিনেটে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাহিদ কুরাইশিকে নিউজার্সির ফেডারেল বিচারক হিসেবে দেখা যাবে। পাকিস্তানি বংশোদ্ভূত ও ফেডারেল ও সেনাবাহিনীর সাবেক এক বিচারকের সন্তান কুরাইশির মনোনয়ন ৮১-১৬ ভোটে সিনেটে পাস হয়। খবর রয়টার্স।

এ নিয়ে সিনেটে ভোটাভুটির সময় কুরাইশির পক্ষে বক্তব্য তুলে ধরে জ্যেষ্ঠ সিনেট সদস্য চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোনো মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে। শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, পেশার ক্ষেত্রেও আমাদের বৈচিত্র্য বাড়াতে হবে।

২০১৯ সালে নিউজার্সির ম্যাজেস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে সেখানকার ফৌজদারি আইনজীবী হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ করেছেন কুরাইশি। সহকারী অ্যাটর্নি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী কাউন্সেল এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর (ইউএস আর্মি জাজ অ্যাডভোকেট জেনারেল’স কর্পস) আইনজীবী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া সেনাবাহিনীর হয়ে ২০০৪ ও ২০০৬ সালে ইরাকও সফর করেছেন তিনি।

উল্লেখ্য, মার্কিন বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশি ও জ্যাকসনের সঙ্গে আরও ৯ জন বিচারককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys