বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

মুসলিম রীতিতে বিয়ে করলেন বিল গেটসের কন্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই অবশেষে গাটছড়া বাঁধলেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের কন্যা জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারে মুসলিম প্রেমিক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করেছেন জেনিফার।

স্থানীয় সময় গত শুক্রবার রাতে মুসলিম রীতিতে মিসরের নাগরিক ও অশ্বারোহী নাসেরকে বিয়ে করেন জেনিফার। এরপর শনিবার বিকেলে নর্থ সালেমের ঘোড়ার খামারে অনুষ্ঠিত হয় রাজকীয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ৩০০ অতিথি।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিচ্ছেদের পর মেয়ের বিয়ের জন্য প্রথমবারের মতো একসাথে উপস্থিত হয়ছিলেন তারা। বিল গেটস নিজ হাতে মেয়েকে তুলে দেন নাসেরের হাতে। গত শনিবারের অনুষ্ঠানে মানা হয় জেনিফারের নিজের ধর্মীয় রীতি।

যেখানে বিয়ে অনুষ্ঠিত হয়েছে, সেই ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজেরই । ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। তার স্বামীও একজন পেশাদার ঘৌড়দৌড়বিদ। এই সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। আর অবশেষে দুজনের প্রণয় পেলো পরিণতি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys