1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

মুশতাকের মৃত্যু: ঢাবিতে খাটিয়া মিছিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: লেখক ও কলামিস্ট মুশতাকসহ দেশের সকল গুম-খুন-হত্যার প্রতিবাদে বাংলাদেশের জনগণের প্রতীকী খাটিয়া মিছিল করেছে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে একদল জনতা। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায়।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে খাটিয়া মিছিল শুরু হয়। পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সাকুড়া পয়েন্ট ঘুড়ে আবার রাজু ভাস্কর্যে এসে মিছিল শেষ করে তারা।

গত ২৫ ফেব্রুয়ারি কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন লেখক মুশতাক। তার মৃত্যুর পর থেকে এটিকে সরকার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে এর বিরোধিতা করে আসছেন বাম ধারার সংগঠনগুলো। সেইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি ওঠে।

ফরিদ আহমেদ বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছে। এখন কথা বলতে গেলে মনে হয় রাষ্ট্র যেন আমার সামনে ক্যামেরা বসিয়ে রেখেছে।

লেখক ও একটিভিস্ট আবু মোস্তাফিজ বলেন, আমরা প্রতিবাদী হতে পারছি না, কারণটা হলো তাদের সেই সাহস নেই। তাই আমরা ভয় ভেঙে আজ এই মিছিল বের করেছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys