1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মিলান জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

ইতালি প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে মিলান বিএনপি। স্থানীয় একটি হলরুমে মিলান বিএনপির সভাপতি হোসাইন মোহাম্মদ মনির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জিয়াউর রহমানের আত্মজীবনী ও জাতীয়তাবাদী দল বিএনপি গঠনে উনার অবদানের উপর আলোচনা করেন মিলান বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম ,সহ সভাপতি উসমান গনি ,শাহ আলম ,সজীব কাজী ,সর্দার মামুন ,যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব,প্রচার সম্পাদক রুহুল সান ,যুবদলের সহ সভাপতি রবিন শিকদার ,আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি নূর হোসেন জমির ,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সেলিম আহমেদ ,সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশা ,হালিম বেপারী ,জাহাঙ্গীর ও জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মিলান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল ,আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ইতালির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,আরাফাত রহমান কোকো এর মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys