রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

মা হলেন শুভশ্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: অবশেষে সেই দিন ঘনিয়ে এলো। মা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আজ শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রীর কোলজুড়ে আসে পুত্র সন্তান। ছেলে সন্তান হওয়ায় বেশ খুশি বাবা রাজ চক্রবর্তী।

জানা যায়, রাজ ও শুভশ্রী দম্পতির সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও।

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, ‘বেবি কামিং ২০২০।’

২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys