1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসী আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ১৪
অক্টোবর শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২-এর একটি শিপিং কোম্পানির গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে এসব অবৈধ অভিবাসীর কার্যকলাপ ও গতিবিধি দীর্ঘদিন পর্যবেক্ষণের পর অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে বলে সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলি জানিয়েছেন। তার নেতৃত্বে এ অভিযানে যোগ দেন সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ জন কর্মকর্তা।

১৫ অক্টোবর শনিবার দেশটির সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে- আটকৃতদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের কাছে বৈধ কোনো
ভ্রমণ নথি ছিল না। তারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল। তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটক বিদেশিদের মধ্যে রয়েছে ভারতের ৩১৮, নেপাল ১৬, বাংলাদেশ ১৫, ইন্দোনেশিয়া ৬২, শ্রীলংকা ৭৯ ও মিয়ানমারের ১১ নাগরিক। আটকৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের
মধ্যে।

এর আগে কখনো এই গুদামে অভিযান চালানো হয়নি। এ অভিযানে ১১৩ জন স্থানীয় নাগরিকসহ মোট ৬১৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে যাদের
কোনো বৈধ কাগজপত্র নেই, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী এমন ৫০১ বিদেশিকে আটক করা হয়েছে। এছাড়া বৈধ নথি ছাড়া শ্রমিকদের কাজ করার অনুমতি দেওয়ায় মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys