রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি: মিথিলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: মডেল অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার একটি ছবি ঘিরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে পোস্ট করা ছবিটি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খোলামেলা ছবি দেন না মিথিলা।

ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দেন, ‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ’। মিথিলার আগুন ঝরানো এ ছবিটিতে মুহূর্তের মধ্যে লাইকের বন্যা বয়ে গেছে। তার পাশাপাশি নেতিবাচক মন্তব্যেও ভরে উঠেছে ফেসবুকের পাতা।

বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জীর বাড়িতে অবস্থান করছেন মিথিলা। ছবিটির বিষয়ে দেশের শীর্ষ একটি দৈনিককে মিথিলা বলেন, আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys