সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

মাকে নিয়ে সুশান্তের পোস্ট ঘিরে চলছে আলোচনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুত কলেজে পড়া অবস্থায় তার মাকে হারান। মৃত্যুর আগে বারবার মাকেই স্মরণ করেছেন তিনি। তার দেওয়া সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই কথায় বলে। গত ৩ জুন নিজের অনুভূতি ব্যক্ত করে মায়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশান্ত।

সেখানে তিনি লিখেছিলেন, ‘চোখের জলে অস্পষ্ট হয়ে যাওয়া অতীত। অন্তর্নিহিত স্বপ্নগুলি হাসির সিন্দুক খোদাই করেছে। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দুজনের মধ্যে আলোচনা, মা।’

এই পোস্ট দেখে ধারণা করা হচ্ছে সেই সময় থেকেই আত্মহত্যার পরিকল্পনা করছিলেন সুশান্ত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ।

জানা গেছে, ২০০২ সালে যখন সুশান্তের মা মারা যান, তখন সুশান্ত কলেজে পড়েন। ২০১৬ সালে সুশান্ত মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি ট্যাটুও করান। যেখানে ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি। আরও ছিল শিশু কোলে এক মায়ের ছবি। যেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘মাদার অ্যান্ড মি’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys