1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

মওদুদের লাশ দেশে এসেছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ দেশে এসে পৌঁছেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ এসে পৌঁছায়।

মওদুদের লাশ গ্রহণ করতে বিমানবন্দরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

এর আগে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক উপরাষ্ট্রপতি খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। সিঙ্গাপুর থেকে তার লাশ দেশে আসবে। তার পরিবারে সদস্যরা লাশ নিয়ে বিকাল পৌনে ৬টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। লাশ গ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় মরহুমের লাশ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হবে। আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বসুরহাটের কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় মওদুদের কোম্পানীগঞ্জের বাসভবনের মানিকপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys