রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ভারতে করোনায় আক্রান্ত হবে ৩০ কোটি, আশঙ্কাজনক ৫০ লাখ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: মরণব্যাধী করোনাভাইরাসে ভারতের ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে। সতর্ক করে এরকম তথ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)।

সিডিডিইপির পরিচালক চিকিৎসক রামানান লক্ষ্মীনারায়ণ সতর্ক করে দিয়ে বলেছেন, শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামির মুখোমুখি হতে পারে ভারত। তিনি বলেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যে ধরনের গাণিতিক মডেল প্রয়াগ করা হয়েছে; একই মডেল যদি ভারতে প্রয়োগ করা হয় তাহলে দেশটিতে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের গতিতে লাগাম টানতে ভারত ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা খুব অল্প মানুষের করায় অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২০৬ জন। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ এবং সুস্থ হয়ে উঠেছেন ২০ জন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে জনতা কারফিউ জারির ঘোষণা দেন। তিনি বলেন, রোববার থেকে দেশে জনতা কারফিউ কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এই কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

একই দিনে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী সাতদিনের জন্য বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে। বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys