মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভাইরাসটি দীর্ঘসময় থাকবে: টেড্রোস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তহবিল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন পুনর্বিবেচনা করে দেখবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।

করোনাভাইরাস দীর্ঘসময় ধরে আমাদের সঙ্গে থাকবে বলে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, মহামারীর অবসান ঘটিয়ে প্রাণ সুরক্ষার দিকেই মূলত আলোকপাত করা হচ্ছে।-খবর রয়টার্সের

আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও মধ্য এবং দক্ষিণ আমেরিকায় মহামারীর গোড়ার দিকে উদ্বেগজনক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল বলেও জানান তিনি।

টেড্রোস বলেন, অধিকাংশ দেশ তাদের মহামারীর প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো কোনো দেশে প্রথম দিকে প্রাদুর্ভাব ছিল, এখন সেখানে ফের ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে।

জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের বহুদূর যেতে হবে। কাজেই কোনো ভুল করবেন না। দীর্ঘ সময় ধরে এই ভাইরাস আমাদের সঙ্গে থাকবে।

মধ্য ইউরোপে মহামারী স্থিতিশীলতা ও কমতির দিকে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গত সপ্তাহে অতি চীন-ঘেঁষা আখ্যায়িত করে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে দেয়া মার্কিন তহবিলও বন্ধ ঘোষণা করেন তিনি।

টেড্রোস বলেন, তহবিল বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্র একসময় আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করবে। যাতে বহু প্রাণ রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys