সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

বড়লেখায় স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
রবিবার ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উওর শাহাবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

নিহতরা হলেন- নির্মল (৩০), তার স্ত্রী জলি (২৬), শাশুড়ি লক্ষ্মী (৪৩), প্রতিবেশী বসন্ত (৩৭) ও বসন্তের মেয়ে শিউলি (৬)। নিহতরা পাল্লাতল এলাকায় চা শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্মল নামে ওই ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঠেকাতে আসলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম করেন।পরে ঘটনাস্থলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে খুনি নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ বলছে,পারিবারিক কলহের সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তারা রওয়ানা হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys