রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণার প্রস্তুতি নিয়েছিলেন চিকিৎসকরা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০

নিউজ ডেস্ক: মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় মাসখানেক যমে-মানুষের টানাটানি শেষে যুদ্ধে জয়ী হয়ে নিজের গদিতে বসেছেন তিনি। এবার জানালেন নিজের করোনাযুদ্ধের ভয়াবহ সেই দিনগুলোর অভিজ্ঞতা। বলেন, করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে যাওয়ার পর চিকিৎসকরা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন।

রবিবার দ্য সানকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, অস্বীকার করব না এটা কঠিন স্মৃতি। চিকিৎসকরা আমার মৃত্যু ঘোষণা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন।

সদ্য বাবা হওয়া বরিস জানান, আইসিইউতে তাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকেরা ‘লিটার-লিটার’অক্সিজেন দেন। আমার শ্বাসনালী দিয়ে টিউব প্রবেশ করানোর সময় বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি চলে আসে।

হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গত বুধবার ছেলে সন্তানের মুখ দেখেন বরিস। ছেলের নাম রেখেছেন উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন। এত বড় নামের পিছনে কিন্তু ইতিহাস আছে। পরিবার সূত্রে খবর, এই শিশুর নামের মধ্যেই রয়েছেন সেই দুই চিকিৎসক, যাঁরা প্রাণপণ লড়াই করে বরিস জনসনকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন। নিকোলাস রেখেছেন ড. নিক প্রাইস এবং ড. নিক হার্টের নামানুসারে, যারা গত মাসে তার ‘জীবন রক্ষা করেছেন’।

বরিস গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন তিনি।

সূত্র- এনবিসি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys