1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ভবনের নিচে মিলল ৬৮ রাউন্ড গুলি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি স্কুল ভবনের নিচে পাওয়া গেছে রাইফেলের ৬৮ রাউন্ড গুলি।

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই গুলিগুলোর সন্ধান পাওয়া যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচে রাইফেলের ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে দীর্ঘদিন আগের হওয়ায় সেগুলোতে মরিচা পড়ে গেছে।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বরাত দিয়ে তিনি আরো জানান, এই স্কুলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা থাকতেন। এ থেকে ধারণা করা হচ্ছে, এই গুলিগুলো সেই সময়ের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys