1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

‘বাইডেন সফর ঘিরে পারমাণবিক বিস্ফোরণের আশঙ্কা’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন জো বাইডেন। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্দেশে রওনা দেবেন তিনি। আর এ সফর চলাকালীনই পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া- এমন আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা বিভাগ।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স, দ্য গার্ডিয়ান, ভয়েস অব আমেরিকা’সহ বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফরে বাইডেন দুই বন্ধু দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করবেন।

এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের আশঙ্কা, শক্তিপ্রদর্শন করতে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া। এই বিষয়ে বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, “আমাদের গোয়েন্দা বিভাগের কাছে খবর আছে যে প্রেসিডেন্টের সফর চলাকালীন বা তার ঠিক পরে পরীক্ষামূলকভাবে আণবিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে বা পারমাণবিক বোমা ফাটাতে পারে উত্তর কোরিয়া। ওই অঞ্চলে আমাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সমস্ত ধরনের কৌশলগত পদক্ষেপ নেবে বাইডেন প্রশাসন।”

শুধু তাই নয়, ভবিষ্যতে প্রয়োজন পড়লে কীভাবে উত্তর কোরিয়াকে জবাব দেওয়া হবে সেই বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys