বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

বাংলাদেশে প্রথমবারের মতো দিনে হাজার ছাড়ালো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের পরীক্ষা নিয়ে অপ্রতুলতার অভিযোগ রয়েছে
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১,০৩৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ সময় মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ দিনে সবচেয়ে বেশী মানুষ শনাক্ত হলেন। এ নিয়ে দেশটিতে সব মিলেয়ে ১৫, ৬৯১ জন শনাক্ত হলেন।

আর করোনাভাইরাসে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ই মার্চ।

নাসিমা সুলতানা জানান নিহতদের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় ৭১থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের দুজন ও ২১ থেকে ৩০ বছরের একজন।

তিনি জানান বাংলাদেশে এ পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এখন দেশে ৩৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys